প্রবাসী যুবদল ও ছাত্রদল নেতাকে সংবর্ধনা প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে প্রবাসী দুই ছাত্রদল ও যুবদল নেতাকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার ২২ অক্টোবর রাত সাড়ে ৮ টায় শহরের ভনুগাছ সড়কে একটি রেস্টুরেন্টের হলরুমে সহকর্মী ও বন্ধুমহলের আয়োজনে সাবেক ছাত্রদল নেতা মো: শাকির আহমেদ ও যুবদল কর্মী মুজিবুর রহমানকে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন যুবদল কর্মী জামাল আহমেদ।
সাবেক যুবদল নেতা আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সদস্য মকসুদ আলী, মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহাব উদ্দিন, সাবেক যুবদল নেতা রুবেল আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ তৈয়ব, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জালাল উদ্দিন, পৌর ছাত্র দলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ, ছাত্রদল নেতা সুমন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন