তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই এই রূপরেখা বাস্তবায়ন সম্ভব।
৩১ অক্টোবর ১১টায় শ্রীমঙ্গল শহরের স্টার কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ। শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল এর আহবায়ক মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহবায়ক জহিরুল ইসলাম জাহিদ এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান (মিজান) এর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মো: নুরুল আলম সিদ্দিকী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: তাজ উদ্দিন (তাজু), হাফিজুর রহমান চৌধুরী তুহিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক শামীম আহমদ, যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম (মাস্টার), মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন, শ্রীমঙ্গল সরকারি কলেজের যুগ্ন আহবায়ক সুমন আহমদ।



মন্তব্য করুন