মৌলভীবাজারে কাসাভা প্লানটেশনের শুভ উদ্বোধন

November 10, 2025,

স্টাফ রিপোর্টার : ওয়ারদা এসোসিয়েটস এর উদ্যোগে কাসাভা প্লানটেশন এর শুভ উদ্বোধন হয়েছে।

১০ নভেম্বর সোমবার শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার মাজদিহী বাগানের পাশ্ববর্তী এলাকায় প্রায় ১৫ একর জায়গায় কাসাভা প্লানটেশন এর উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের ডিজিএম ও কৃষিবিদ মু. কামরুজ্জামান টিটো, করিমনগর এগ্রো এর চেয়ারম্যান গোলাম আম্বিয়া, ওয়ারদা এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, অগ্রণী ব্যাংক পিএলসি গিয়াসনগর ব্রাঞ্চ ব্যবস্থাপক তানভীর আহমদ।

শেষে মুনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com