তারেক রহমানের ৩১ দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা-হাজী মুজিব
শ্রীমঙ্গল প্রতিনিধি : স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর তারেক রহমানের ৩১ দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা। শ্রীমঙ্গল স্বেচ্ছা সেবক দলের ৩১ দফার আলোচনাসভায় এ কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, এই ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিয়ে মানুষের আস্তা অর্জনে স্বেচ্ছাসেবক দলই বড় ভূমিকা রাখতে পারে।
শনিবার ১৫ নভেম্বর বিকলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, উপজেলা সদস্য সচিব শিমুল আহমদ তৈয়ব, উপজেলা বিএনপির নেতা নুরুল আলম সিদ্দিকি, তাজ উদ্দিন তাজু ও মুছাব্বির আলী মুন্না।
স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বেলাল আহমেদ জানান, স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে পারিশ্রমিকছাড়া সমাজের জন্য নিরলসভাগে কাজ করে যাওয়া।
যে কাজটুকু আমরা প্রতিনিয়ত করেযাচ্ছি। আমাদের কাজের ফসলই হবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়। তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ওয়াডে কমিটি গঠন করা হয়েছে শতশত নেতাকর্মীরা মাঠে কাজ করছে।



মন্তব্য করুন