বিএনপি সরকারই হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে-নাসির উদ্দিন

November 15, 2025,

আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি যতবার সরকারে ছিল ততবারই হিন্দু সম্প্রদায় নিরাপত্তা বোধ করেছে। বিএনপির কাছেই হিন্দুরা নিরাপদ। হাসিনা ও এরশাদের শাষনামলে হিন্দু ভাইদের সম্পদ হারাতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন-ঐক্যের পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি শুকবার ১৪ নভেম্বর রাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার অংশ হিসেবে হিন্দু অধ্যুষিত বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধরাণ সম্পাদক মুজিবুর রহমান কছরু, সিনিয়র সহসভাপতি নসিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্তমান সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সুভাস রায়, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সহকারি প্রধান শিক্ষক দিবকর দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com