বড়লেখায় ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মী নিয়ে নাসির উদ্দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ
আব্দুর রব : বড়লেখা উপজেলা বিএনপির দীর্ঘদিনের গ্রুপিং, বিভেদ আর অসন্তোষের অবসান ঘটায় নেতাকর্মী ও সাধারণ সমর্থকের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বুধবার বিকেলে ঐক্যবদ্ধ বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজুর উপস্থিতিতে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীর দীর্ঘদিনের অনৈক্য, ক্ষোভ-বিক্ষোভ ও মান অভিমানের অবসান ঘটেছে। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের নেতাকর্মী ও অনুসারিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বড়লেখা পৌরশহরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহনা বেগম হাসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী তরুণ বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা জিয়ার সৈনিক দলের আহ্বায়ক সেলিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান খছরু, বিএনপি নেতা হারুনুর রশীদ প্রমুখ।



মন্তব্য করুন