শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠনের কমিটি নিয়ে সংঘর্ষ, শহরজুড়ে আতঙ্ক
November 18, 2025,
চৌধুরী মাশকুর সালাম : শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে ১২২৩ শ্রমিক সংগঠন–এর কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে ১৮ নভেম্মবর মঙ্গলবার রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, সংগঠনটির নিয়মিত নির্বাচন গত পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হয়নি। পূর্ববর্তী কমিটিকে বহাল রেখে এবার নতুন কমিটি ঘোষণা করা হলে অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষ থেকেই দুই গ্রুপের মধ্যে এই কোন্দল ও সংঘর্ষের সূত্রপাত।
সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতা–কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে স্থান ত্যাগের নির্দেশ দেয়। এ সময় ওসি আমিনুল ইসলাম নেতা–কর্মীদের উদ্দেশে বলেন যে, বিষয়টি আগামীকাল আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নির্দেশনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে এলাকা নিরাপত্তার আওতায় রাখে।



মন্তব্য করুন