শ্রীমঙ্গলে আ/হ/ত বনবিড়াল উদ্ধার
November 22, 2025,
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুরে শহরতলীর উত্তরসুর দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে আহত অবস্থায় বনবিড়ালটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
সজল দেব জানান, কলেজের ভিতরে একটি প্রাণী দেখতে পেয়ে কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে তিনি বনবিড়ালটি উদ্ধার করেন। বনবিড়ালটি কোন কিছুর আঘাতে অহত হয়ে পড়েছিল বলে তিনি জানান। করতে পারছিনা।
পরবর্তীতে আহত বনবিড়ালটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন