শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আ/ট/ক ১
November 23, 2025,
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ২৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম দিক নির্দেশনায় এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে কাওসার হোসেন সোহাগ (৪৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ১০ হাজার শলাকা বিদেশী চঅঞজঙঘ সিগারেটের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন