মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে কোনো ছাড় নয়-সাইফুল ইসলাম ইয়াহইয়া

November 30, 2025,

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া বলেন মৌলভীবাজার-১ আসনে আমরা বিনা চ্যালেঞ্জে কোনো ছাড় দিবো না এলাকার জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদে গিয়ে বড়লেখা জুড়ীর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে চাই।

তিনি আরও বলেন, আমি বঞ্চিত হাওর অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিন যাবত মাট পর্যায়ে কাজ করেছি। বিগত আওয়ামী সৈরাচার সরকারের ১৭ বছরের দুঃশাসনের মধ্যেও তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে জেল জুলুম এর শিকার হয়ে ও বারবার ফিরে এসেছি এবং এলাকার মানুষের সুখেুদুঃখে পাশে থাকার জন্য। এই ধারা আমি আাগীতে অব্যাহত রাখতে চাই।

মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই—যেখানে কৃষক, শ্রমিক, জনতা সবার জন্য সমান সুযোগ, সুবিদা অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে। অতএব আমার অবহেলিত এলাকা বড়লেখা-জুড়ী উপজেলার মানুষের অধিকার আদায়ে আমি সংসদে যেতে চাই।

এসময় তিনি জনতার কাছে আমীরে মজলিস মজলুম জননেতা আল্লামা মামুনুল হকের সালাম পৌঁছে দিয়ে বলেন সারা দেশে পরিবর্তনের হাওয়া বইছে, ইসলামী ভোটকে এক প্ল্যাটফর্মে আনা এখন সময়ের দাবি। জাতীয় নেতৃবৃন্দ সে লক্ষ্যেই কাজ করছেন—আমাদেরকে তা বাস্তবায়িত করতে হবে। তিনি বলেন আমার সংগঠন থেকে আমি  গ্রিন সিগনাল পেয়েছি আমি আশাবাদী ৮ দলের নির্বাচনী আসন সমঝোতা হলে মৌলভীবাজার-১ আসনে রিকশা মার্কা নিয়ে আমিই নির্বাচনে করবো ইনশাল্লাহ এদিন তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে

গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন। এরপর তিনি বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার শুরা বৈঠকে যোগ দেন।

শনিবার ৩০ নভেম্বর শাখা সভাপতি মাওলানা মুফতী শফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক এর পরিচালনায় অনুষ্ঠিত শুরা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ বড়লেখা আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, এছাড়াও উপজেলা শাখার দায়িত্ব শীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, উক্ত বৈঠকে একাধিক সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com