শ্রীমঙ্গলে ফার্মেসিতে অভিযান, ঔষধ ও কসমেটিকস আইনে জরিমানা

December 5, 2025,

চৌধুরী মাশকুর সালাম : শ্রীমঙ্গলে আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গলের কালিঘাট রোড এলাকায় অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় মামুন ফার্মেসি, হাসনাত ফার্মেসি ও আখলাক ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩’-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায়ের দায়িত্বে¡ ছিলেন মামলা বিচারকারী কর্মকর্তা নওশীন জাহান।

অভিযান চলাকালে কর্মকর্তারা সকল ফার্মেসি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে নিয়মিত মামলা, জরিমানা এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com