শ্রীমঙ্গলের সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : শহরের সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে মিলাদ মাহফিলের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেল ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, অত্র কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান দি-ব্রিলিয়ান্ট এর স্বত্বাধিকারী মনোয়ার হোসেন মিলন।
এছাড়া এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপির নেতা মীর এম এ সালাম, উপজেলা জামায়াতে ইসলামী’র নেতা মো. আশরাফুল ইসলাম কামরুল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম জানান শহরকে যানজটমুক্ত ও সুন্দর রাখতে পৌরসভার উদ্যোগে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন। শহরের সাগরদিঘী রোডের এই কাজ পোস্ট অফিস রোড থেকে শুরু করে শেষ হবে হবিগঞ্জ রোডে গিয়ে। মেন রোড সংস্কার করে রোডের দুই পাশে ইউনিব ব্লক দিয়ে রাস্তা প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন করা হবে, যাতে করে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।
এ সময় স্থানীয়রা সময়োপযোগী কার্যক্রম হাতে নেওয়ার জন্য পৌর প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



মন্তব্য করুন