রাজনগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আউয়াল কালাম বেগ : রাজনগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে হিট ফাউন্ডেশন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর সকাল ১১ঘটিকায় একটি র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিট ফাউন্ডেশন রাজনগর উপজেলা শাখার সহসভাপতি ফুয়াদ আহমদ মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ।
হিট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: শাহ আবুবকর ও মো: ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা পরিবর্তিত বাংলাদেশে জাতিসংঘ ঘোষিত ৩০টি মৌলিক মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা তোলে ধরেন এবং তা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান। এক্ষেত্রে জনগণকে আরও সচেতন করতে হিট ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন