রাজনগরে ৩০ হাজার বর্গফুট পাখি ধরার ফাঁদ জব্দ

December 20, 2025,

আব্দুর রব : রাজনগরের কাউয়াদিঘি হাওরাঞ্চলে শুক্রবার ১৯ ডিসেম্বর অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এসময় প্রায় ৩০ হাজার বর্গফুট পাখি ধরার অবৈধ জাল (ফাঁদ) জব্দ করেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা। অভিযানের খবর পেয়ে অসাধু পাখি শিকারিরা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ১০ জনের আভিযানিক দলের নেতৃত্ব দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার। উল্লেখ্য, শীত শুরু হলেই অসাধুরা বিভিন্ন অবৈধ পন্থায় হাকালুকিসহ বিভিন্ন হাওরাঞ্চলে পাখি শিকারে তৎপর হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com