শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অসহায়, দুঃস্থ ও গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখা। সংগঠনের উদ্যোগে শুক্রবার ২৬ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭টায় শহরস্থ মজলিস কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো: এহসানুল হক।
ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি নাঈম হাসান এর সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি শেখ সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব মজলিসের জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মজলিসের নির্বাহী সদস্য কাজী বদরুল আলম সোহান এবং কামরুল ইসলাম ওহি। অনুষ্ঠানে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক বলেছেন, তীব্র শীতে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন সমাজের গরিব অসহায় দুস্থ মানুষেরা। মানবতার সেবা সবচেয়ে বড় কাজ। তাই আসুন শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট। এ পরিস্থিতিতে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত সামর্থ্য অনুযায়ী শীতার্তদের সাহায্য-সহযোগিতা করা। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।
মাগফিরাত কামনায় বিশেষ মেনাজাত : শীতবস্ত্র বিতরণ শেষে ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সহসভাপতি সোলাইমান খানের আম্মার রুহের মাগফিরাত ও শহিদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় উপজেলা যুব মজলিসের উদ্যোগে বিশেষ মেনাজাত পরিচালনা করা হয়।



মন্তব্য করুন