কমলগঞ্জে মেহেদী উৎসবে এমপি মুজিবের ঈদ পোশাক বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করেন। পরে তাদেরকে নিয়ে হয় মেহেদী উৎসব। শুক্রবার ২০ মার্চ সকালে কমলগঞ্জের খুশালপুর গ্রামে এ আয়োজন হয়।
শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি, বরং এমপির পরিবারের নারীরা পরম মমতায় নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। অনুষ্ঠানটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে রূপ নেয় সুধী সমাবেশে।
শিশুদের এই আনন্দঘন মূহুর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপি র সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রমুখ
অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, ‘সমাজের অবহেলিত এই শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।



মন্তব্য করুন