স্বাধীনতা দিবসে ইসলামিক মিশন শমশেরনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

March 26, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন এর আয়োজনে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ বেলা ১২ ঘটিকায় ইসলামিক মিশন শমশেরনগর এর আয়োজনে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথসহ মিশনের অধীনস্থ বিভিন্ন মক্তবের শিক্ষকবৃন্দ। সভায় স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com