কমলগঞ্জে বিষপানে একজনের আ/ত্মহ/ত্যা

March 26, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে পারিবারিক কলহের জেরে সলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল সলিম মিয়ার সংসারে। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি বিষ পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্বারত চিকিৎসক তাদেরকে সদর হাসপাতালে প্রেরন করে। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com