কমলগঞ্জে সাংবাদিকের ওপর হা/ম/লা ও ছিনতাই, হাসপাতালে ভর্তি

March 28, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলায় সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার ২৭ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আকাশ, যিনি কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য, জানান—রাতের দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

তার আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় সড়কটি নিরাপত্তাহীন হয়ে পড়েছে এবং এমন ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে সড়কটিতে টহল জোরদার করে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com