প্রাইভেট কারে গরু-ছাগল চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে গরু-ছাগল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে| বিশেষ করে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চক্রগুলো কৌশলে এসব চুরি সংঘটিত করছে বলে অভিযোগ উঠেছে|
স্থানীয়রা জানান, চোরেরা সাধারণত নির্জন রাস্তা বা গ্রামের ফাঁকা বাড়িগুলো টার্গেট করে| প্রাইভেট কারে দ্রুত এসে গরু বা ছাগল তুলে নিয়ে মুহূর্তেই এলাকা ত্যাগ করছে, ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে| অনেক ক্ষেত্রে সিসিটিভি না থাকায় চোরদের ধরাও সম্ভব হচ্ছে না|
ভুক্তভোগীরা জানান, এক রাতেই কয়েকটি বাড়ি থেকে গবাদিপশু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, যা তাদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে|
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে| পাশাপাশি তারা সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন|
এলাকাবাসীর দাবি, দ্রুত এই চোরচক্রকে আইনের আওতায় এনে নিরাপত্তা জোরদার করা হোক, যাতে তারা ¯^স্তিতে থাকতে পারেন|



মন্তব্য করুন