রাজনগর থানা পরিদর্শনে পুলিশ সুপার
April 20, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগর থানা বার্ষিক পরির্দন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সোমবার ২০ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার রাজনগর থানা পরির্দনে আসলে এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
পরে থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং থানার সকল অফিসার ও ফোর্সদের থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে দিক নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এসময় রাজনগর থানায় কর্মরত অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন