রাজনগরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আউয়াল কালাম বেগ : রাজনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। এ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে এবং
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কর্মকর্তা উৎপল দাস, উপজেলা পঃ পঃ কর্মকর্তা রিপন চন্দ্র দাস, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, ডা মামুন মিয়া ও ডা সনি কুমার শাহা প্রমুখ।
অফিস সহকারী রাজু রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত শুশিতল পাল ও রতন মালাকারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন