জেলা পরিষদের প্রশাসক মিজানকে নিজ এলাকায় সংবর্ধনা

April 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা জানিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামবাসী।

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের নিজ গ্রাম বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাজরাকোনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় শওকাত আলী সুজন এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান।

মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, মৌলভীবাজার সরকারি কলেজের (অবঃ) প্রফেসর সেলিম মিয়া তালুকদার, বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু।

বক্তব্য রাখেন মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ ইমরান সাজু, মনুমূখ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংক (অঃ) কর্মকর্তা এইচএম মোস্তাক আহমেদ, পরিবার কল্যাণ কর্মকর্তা (অবঃ) আব্দুল মতিন সানু।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, শেখ শাহব উদ্দিন, আবুল হোসেন, যুবদল নেতা এম এ নিশাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম বকস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com