মৌলভীবাজারে ২৬ তম একতা মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ

May 17, 2026,

স্টাফ রিপোর্টার : ২৬তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা-২০২৫ মরহুম সিরাজুজ্জান চৌধুরী বৃত্তি (৫ম শ্রেণী) মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম শ্রেণী) মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃত্তি (১০ম শ্রেণী) এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ক্রীড়াবিদ গাজী আবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিউল আলম জগলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ তরশেদ হোসেন বৃত্তিদাতা সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন, শফিকুর রহমান টিপু, মুহিবুর রহমান, খছরুজ্জামান, মুহিবুর রহমান দিপলু, মিজানুল হক পান্না, সুমন আচার্য্য, বুলবুল আহমদ, ছাদিক আহমদ, সাজউদ্দিন, এমজাদ হোসেন, ইলিয়াস কবির শাহীন, রুবেল আহমদ, সাহেদ আহমদ, আব্দুল জলিল, রাজা আহসান, শিপন আহমেদ, লিমন আহমদ, মাহিন আহমেদ, জে.টি ইমরান, মাহফুজ আহমেদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বৃত্তির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন ৫ম শ্রেণি: মো: কায়সার আহমেদ, ৮ম শ্রেণি: শফিকুর রহমান টিপু, ১০ম শ্রেণি: মো: মুহিবুর রহমান। অনুষ্ঠানে সর্বমোট ১০৫ জন ছাত্র-ছাত্রীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

এমন একটি মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেএই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৃত্তি অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডন প্রবাসী দাতা  বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আক্তার হোসেন বাবু, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, আকিকুজ্জামান চৌধুরী টিটু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com