রাজনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

May 20, 2026,

আউয়াল কালাম বেগ : ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে সারাদেশের মৌলভীবাজারের রাজনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন করা  হয়েছে।

বুধবার ২০ মে সকালে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। এসময় উপস্থিত ছিলেন রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদ আহমদ ভূইয়া।

পতাকা উত্তোলনের পর টিম লিতার শাহিন আহমেদের নেতৃত্বে ফায়ারম্যান ও রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থীরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। ফায়ার সার্ভিস রাজনগর স্টেশন ভারপ্রাপ্ত অফিসার আলী হেসেন অগ্নিনির্বাপন বিভিন্ন যন্ত্রপাতি সাহায্যে কি ভাগে দ্রুত আগুন নেভানো যায় তা প্রদর্শন করেন। এসময় ফায়ারম্যানদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com