ঈদ ও পর্যটকদের আগমনকে সামনে রেখে পর্যটননগরীতে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ি’ এই শ্লোগানে দেশের অন্যতম পর্যটননগরী ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও পর্যটকসহ সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমরে উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ঈদ এবং ঈদ পরবর্তী এক সপ্তাহ পৌরসভা থেকে নিয়োগকৃত ৪৬ জন সদস্য ট্রাফিক নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগীতার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতায় সার্বক্ষনিক কাজ করবে।
শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা চত্বর থেকে পৌর প্রশাসনের উদ্দোগে ’পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানসহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি বলেন, বিএনপির সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি আরও বলেন, সামনে ঈদ এবং এই সময়টাতে ডেঙ্গুর একটা প্রাদূর্ভাব থাকে। ফলে ফলে এখানে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সব ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।



মন্তব্য করুন