শ্রীমঙ্গলে আবারও কলার আড়ৎ থেকে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

May 24, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল নতুনবাজার দুতলায় অনন্ত দেবনাথ নামের এক আড়তদারের কলার আড়ৎ থেকে একটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।  এর আগে একই বাজার থেকে আরেকটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হয়েছিল।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রোববার ২৪ মে সকালে আড়ৎদার কলার কলার ছড়ির ভিতর লুকিয়ে থাকা সাপ দেখতে পান। পরে বাজারে থাকা অন্যারা জানতে পরলে কলাবাজারে থাকা লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়ে।

পরে মোহাম্মদ আব্দুল করিম মিয়া নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে অনেক খোঁজাখুঁজির পর আড়তদার অনন্ত দেবনাথের সিন্ধুকের নিচ থেকে সাপটিকে উদ্ধার করেন। তিনি আরও জানান, উদ্বার করা সাপটি  সবুজ ফণিমনসা, যা একটি মৃদু বিষধর এবং অত্যন্ত সুন্দর সবুজ রঙের বৃক্ষবাসী সাপ।

সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com