সরকারি ভাবে দাম বেশি পেয়ে উচ্ছসিত কৃষক, রাজনগরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

আউয়াল কালাম বেগ : রাজনগরে অভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
২ জুন মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে প্রান্তিক কৃষকের কাছ থেকে বোরোধান সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি বিপুল সিকদার।
খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাযায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি ভাবে কৃষকের নিকট থেকে ১৪ শ ৩৬ মেট্রিক টন বোরোধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্য গুদামে দিতে পারবেন এ ছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চাল ৪৮ টাকা করে ও তিন হাজার ৮০২ টন চাল ক্রয় করবে উপজেলা খাদ্য নিয়ন্রক বিভাগ। এবার ন্যায্য মূল্যে পেয়ে সরকারি ভাবে বোরোধান বিক্রি করতে পেরে উচ্ছসিত কাওয়াদিঘী পাড়ের প্রান্তিক কৃষক।
ঘড়গাও গ্রামের আব্দুর রব, এমাদুল হক ও মেদেনীমহল গ্রামের আব্দুল কাইয়ুম বলেন, আবাদকৃত জমির ৩৫ ভাগ পাকা বোরোধান পঁচে নষ্ট হয়েছে কিন্তুু স্থানীয় দাম থেকে বেশি দামে সরকারি ভাবে বিক্রি করতে পেরে ক্ষতি পুসিয়ে নিতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম ভূইয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালেহ আহমদ।



মন্তব্য করুন