প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান

June 11, 2026,

স্টাফ রিপোর্টার : ১৭ জুন মৌলভীবাজার জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একটি ওর্য়াড এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ওর্য়াডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার ৯ জুন জাতীয় সংসদ ভবনের লবিতে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় গুরুত্বর্পূণ দিকনির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com