শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সং/ঘর্ষে দুই যুবকের ম/র্মান্তি/ক মৃ/ত্যু, আ/হত ১

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও নাঈম নামের দুই যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার তেঘুরিয়া এলাকায়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, রোববার ২৮ জুন বিকেল ৩টার দিকে হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম নামের দুই যুবক। পথিমধ্যে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের কাছে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সৌরভ ও নাঈম নামের মোটরসাইকেল আরোহী দুই যুবক। এঘটনায় সাব্বির নামের আরেক যুবক আহত হন।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।



মন্তব্য করুন