শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি : সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সারা দেশের সাথে রোববার ২৮ জুন সকাল ৮টায় শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে ভিটামিন এ প্লাস কেম্পেইন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুন খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানিয়ে ডা: সিনথিয়া তাসমিন বলেন, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট কেন্দ্র রয়েছে ২১২ টি, এসব কেন্দ্রে উপস্থিত থাকবেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক।
পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৯ টি, স্বেচ্ছাসেবক রয়েছেম ৫২ জন।
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন, ১২ মাস হতে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশু ৩২ হাজার ১৫০ জন, পৌরসভা পর্যায়ে ৪ হাজার শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। . এসময় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়া, সুভাস দেবনাথ স্নিগ্ধসহ স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন