শ্রীমঙ্গল প্রেসক্লাবের ফল উৎসব উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি : নানান জাতের দেশীয় ফলের সমারোহে ফল উৎসব উদযাপন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব।
সোমবার ২৯ জুন সন্ধ্যায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি কাজের ব্যস্ততায় বিনোদনের তেমন সুযোগ পাইনা। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আজকের এই ফলের স্বাধ গ্রহণ এবং আনন্দগন পরিবেশে যুক্ত হতে পেরে আনন্দিত হয়েছি।
তিনি দেশীয় নানান জাতের ফল দিয়ে উৎসব আয়োজন করায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় এ উৎসবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো: মুহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, উপজেলা জামাতে ইসলাম এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।
এছাড়াও এ আয়োজনে উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামাতে ইসলাম আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন