ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে আলোচনা সভা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত

September 13, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলাধীন ৭নং চাদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে আলোচনা সভা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব শিমুলতলা বাজার সংলগ্ন মাঠে নাশিদ সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুহিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলী রাব্বি রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।

শাখা সভাপতি তারেক আহমদ এর সভাপতিত্বে ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র সহকারী প্রধান হাফিজ ফরহাদ আহমদ এর সঞ্চালনায় শুরুতে তিলাওয়াত করেন রিসালাহ কেরাত পরিচালক হাফিজ ক্বারী মোজাম্মিল আহমদ, নাশিদ পরিবেশন করেন রিসালাহ ইসলামী সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান কবি মোজাহিদুল ইসলাম বুলবুল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন মিতুল, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সভাপতি সায়েম আহমদ।

এ ছাড়াও নাশিদ পরিবেশন করেন-নাশিদ সিরিজের পরিচালক জামান আহমদ, আবুল আহসান ইয়াসিন, মারজান তালহা, রিসালাহ’র শিল্পী মোস্তফা আহমদ, ইলহাম শিল্পীগোষ্টীর পরিচালক তৌফিক এলাহী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মওলানা আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি জুয়েল আহমদ, সদর উপজেলা সহ সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদর তালামীযের সাবেক সহ প্রচার সম্পাদক সুমন আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ, অফিস সম্পাদক সাহান আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার ছাত্র কল্যাণ সম্পাদক ফজলে রাব্বি, ২নং মনুমুখ ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান, শিমুলতলা নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মুজিবুর রহমান, শ্যামেরকোনা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল্লাহ, আল-হেরা লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ হুমায়ুন কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com