শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় ম/দসহ একজন গ্রে/প্তা/র

September 13, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার ১২ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাস শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি (আনসার ক্যাম্পের পাশে) এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার ১১ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১২ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্ক, ৪ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা, ৫ বোতল মাস্টার ব্লেন্ডারের সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি এবং ৫ বোতল স্টার্লিং রিজার্ভ রেয়ার বি৭ ব্লেন্ডেড হুইস্কি রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে। মদগুলোর বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫ টি মামলায় ১২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com