জেলা পরিষদ সদস্যের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
June 10, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম এর ব্যাক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শনিবার সুইনগইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ,এমপি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের জনসাধারনেরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন