শ্রীমঙ্গলে ভারী বর্ষনে ও পাহাড়ী ছড়ার পাড় ভেঙ্গে আবারও নিন্মাঞ্চল প্লাবিত

বিকুল চক্রবর্তী॥ টানা বর্ষনে আবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বুধবার ১৪ জুন সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত টানা বর্ষনে ও পাহাড়ী ছড়ার পাড় ভেঙ্গে পানি প্রবেশ করে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এ নিয়ে এ গত আড়াই মাসে ৫বার দুর্ভোগ পোহাতে হয় সহ¯্রাধিক পরিবাকে।
সহ¯্রাধিক বাড়ি ঘরে পানি উঠে নষ্ট হয়েছে মুল্যবান জিনিশ পত্র নষ্ট হওয়ার পাশাপশি পানির ¯্রােতে ভেঙ্গে গেছে শ্রীমঙ্গলের বিভিন্ন রাস্তা। দুপুর বেলা ঘরে পানি প্রবেশ করায় অনেকেই করতে পারেননি রান্নার কাজ। এদিকে পানির স্রোতে ও পাহাড়ী ঢলে ভেসে আসা বালিতে নষ্ট হয়েছে শত শত একর রোপা আমন।

সকাল থেকে টানা বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টি হয় শ্রীমঙ্গল সবুজবাগ, লালবাগ, মুসলিমবাগ, শাপলা বাগ, শাহী বাগ, রুপস পুর, সুরভী পাড়া, সন্ধানী, জেটি রোড, উত্তর ভাড়াউড়া, বিরামপুর, বসুন্দরা, সিন্দুর খান রোডসহ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে।
এদিকে বার বার জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে জানাযায়, শ্রীমঙ্গল শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি পাহাড়ী ছড়া আর এই ছড়ার দুই পাড় দখল করে ছড়াটিকে সংকোচিত করা, পাহাড়ী ঢলে বালিতে ছড়ার তলদেশ ভরাট হয়ে যাওয়া ও শহরও শহরতলীতে পানি নিস্কাসনরে ব্যবস্থা না রেখে বাড়ি ঘর নির্মান প্রভূতি কারণ।



মন্তব্য করুন