বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 14, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীমঙ্গল শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ জুন সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর পানসী রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শ্রীমঙ্গল শাখার সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুজার বাবলার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জসীম উদ্দীন, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ প্রমুখ।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com