বিজিবির উদ্যোগে কাষ্টম আইন বিষয়ক সেমিনার

June 17, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বিজিবির উদ্যোগে  বিজিবি জোয়ানদের কাষ্টম আইন বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনিসুজ্জামান জানান, সঠিক নিয়ম মেনে যেন বিজিবি সদস্যরা আরও বলিষ্ঠ ভাবে কাজ করতে পারে সে জন্য তারা এই কর্মশালার আয়োজন করেন।

বৃহস্পতিবার ১৫ জুন দুপুরে মৌলভীবাজার ৪৬ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে এ কর্মশাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনিসুজ্জামান, রির্সোস পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার কাষ্টম সুপারেটেন্ট মো: বিল্লাল হোসেন, চাতলাপুর কাষ্টম অফিসের কর্মকর্তা শফিকুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ বিজিবির উপ- অধিনায়ক মেজর খালেদ, বডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব ও বডার গার্ড সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা রঞ্জন দেব নাথ।

কর্মশালায় বিশেষ করে সীমান্ত পাহারায় নিয়োজিত কমান্ডার ও সৈনিকদের কাষ্টম আইন বিষয়ে বিশেষ ধারানা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com