শ্রীমঙ্গলে ধর্মীয় আলোকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 22, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে ধর্মীয় আলোকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন মঙ্গলবার শহরের ভানুগাছ রোডস্থ একটি রেষ্টুরেন্টে দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ ও মৌলভীবাজার সমন্বিত কার্যালয়ের উদ্যোগে, দুপ্রক শ্রীমসঙ্গলে আয়োজনে  ও শ্রীমঙ্গল উপজেলা প্রসাশনের সহযোগীতায় সরকারি অফিসের অফিস প্রধান, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিযে আলোচনা সভা ও ইফতার মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন দুদক এর সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন।

দুপ্রক শীমঙ্গল সহসভাপতি ডাঃ হরিপদ রায় এর সভাপতিত্বে ও  সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবালে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি দুদক হবিগনজ ও মৌলভীবাজার সমন্বনিত কার্যালয়ের উপ পরিচালক খন্দকার খলিলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার রায, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল। বক্তব্য রাখেন দুপ্রক সদস্য এস এ হামিদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com