আমি এসেছি শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কাছে পবিত্র ঈদ ফিতরের উপহার পৌছে দিতে ——উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
June 22, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কাছে পবিত্র ঈদ ফিতরের উপহার পৌছে দিতে এসেছি।
২১ জুন বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভিন্ন ইউনিয়নে সাম্পতিক অতি বৃষ্টি, পাহাড়ী ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র-কৃষক ও মৎস্যজিবী পরিবারের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রী’র নির্দেশে পবিত্র ঈদ ফিতরের উপহার হিসাবে বিজিএফ,জিআর এর চাউল বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় আরো উপস্থিতি ছিলেন কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রনেশ গোয়ালা, উপজেলা যুবলীগের সভাপতি মো: ছালিক আহমদ, উপজেলা প্রকল্প অফিসার, ইউপি সদস্য ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।



মন্তব্য করুন