পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করতে ঈদ বস্ত্র বিতরণ

June 24, 2017,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগ করতে মৌলভীবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশের  উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।
২৩ জুন শুক্রবার ২৭ রামাদ্বান সকালে মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গণে নানা বয়সী পথ শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ বিতরণ করে তারা পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়। এতে উপস্থিত ছিলেন রায়হান রাহি, সাইফ সোহেল, নাদের খান, আসিফ বকস সহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com