শ্রীমঙ্গল শহরস্থ বধ্যভূমি ৭১ সংলগ্ন এলাকায় তিন যুবকের সর্বত্র ছিনতাই এবং মারধর

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরস্থ বধ্যভূমি ৭১ সংলগ্ন এলাকায় তিন যুবকের সর্বত্র ছিনতাই এবং মারধর ঘটনা ঘটেছে।
২৩ জুন শুক্রবার বিকাল ৬.২০ ঘটনা ঘটে শহরের শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১ সংলগ্ন এলাকায়। চিনতাইয়ের শিকার যবকরা হলেন রীতেশ তাতী , সাগর বৈদ্য ও সুরঞ্জিত দেববর্মা। তার তিন জনই ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টার ও ইজোন আইটি ইন্সটিটিউট এর সদস্য। ছিনতাইয়ের শিকার যুবকরা জানান, একটি মোটর সাইকেল ও একটি সিএনজি অটোরিক্সা ব্যবহার করা চিনতাইকারীরা হঠাৎ তাদের উপর ঝাপিয়ে পড়ে মারধোর করে তাাদের দামী দামী মোবাইল ফোন নিয়ে যায়। তারা এ ঘটনায় শ্রীমঙ্গল থারা পুলিশে অবগত করেছে বলে জানান।
ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টার ও ইজোন আইটি ইন্সটিটিউট এর চেয়ারম্যান সুমন দেব বর্মা ও পরিচালক বিশ্বরাজধর পাপ্পুর মতে ইউনাইটেড পরিবারের সদস্যদের উপরএটি একটি পরিকল্পিত হামলা হতে পারে বলে মনে করেন। তারা জানান ছিনতাইয়ের ও মারধরের ধরন ও প্রায় সে দিকেই ইঙ্গিত করে।



মন্তব্য করুন