শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৬ জন
June 25, 2017,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ নামের এক প্রতিবন্দী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অরো ৬ জন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার ২৪ জুন সন্ধ্যায় হাজীপুর গ্রামে বাড়ির ভেতর যৌথ পুকুরে হান্ডি বাসন ধোয়াকে কেন্দ্রকরে বাড়ীর মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিলাদের কথাকাটিরর পক্ষ নিয়ে ওই বাড়ির পুকুরের একটি অংশের মালিক আরবেস আলী ও আব্দুল খালিক মেম্বার মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আরবেস আলী ও খালিক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে নিয়ে গেলে আরিফ নামের এক শারিরিক প্রতিবন্দী মারা যায়। শারিরিক প্রতিবন্দী নিহতের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য করুন