শ্রীমঙ্গলে মাদক সেবন কারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সপ্তাহ ব্যাপী চলবে পুলিশের বিশেষ অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় চলছে মাদক সেবন কারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান।
১১ জুলাই মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত চারজন ইয়াবা বিক্রেতাকে পৃথক অভিযান পরিচালনা করে আটক করে তিনটি মামলা রজু করা হয়েছে। এতে সর্বমহলে স্বস্তি ফিরে এসেছে।
‘ওসি শ্রীমঙ্গল থানা’ ফেস বুক আইডিতে শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম নজরুল মাদক সেবন কারী ও মাদক বিক্রেতাদের সম্পর্কে তথ্য দিয়ে (০১৭১৩৩৭৪৪৪০)সহযোগীতা করার জন্য সর্ব সাধারণের প্রতি আহবান জানিয়েছেন। এক্ষত্রে তথ্য দাতার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন। এ অভিযান ১৭ জুলাই পর্যন্ত চলবে বলে শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার এবং এলাকায় লুকিয়ে থাকা বহিরাগত অপরাধীদের গ্রেফতার করতে সহযোগীতার লক্ষে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং সভা শুরু করা হয়েছে। গত ৪ জুলাই মির্জাপুর ইউনিয়নে এবং গতকাল বুধবার দুপুর ২টারদিকে ভূনবীর ইউনিয়ন পরিষদ কর্তৃক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় এলাকার সর্বশ্রেনী পেশার লোকজন স্বতস্পূর্তভাবে অংশ নিচ্ছেন। ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো.চেরাগ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল,পুলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং মো.সোহেল রানা,ভূনবীর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রশীদ, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আমিরুল ইসলাম, মো.বদরুল আলম শিপলু,মো.আরজদ আলী,মাসুক মেম্বার, মহিলা মেম্বার মিনারা বেগমসহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ। সভায় এলাকার একাধিক স্পর্টে মাদক বিক্রি ও সেবনকারীদের তথ্য তুলে ধরা হয়।
এলাকাবাসীর ওসি উদ্দেশ্যে ওসি তার বক্তব্যে বলেন আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আগামী ২ মাসের ভিতর এই এলাকায় আপনারা যে মাদক, মদ গাঁজা ইয়াবাসহ সকল অপরাধীদের চিহ্নিত করে নির্মুলের চেষ্টা করব। এতে যদি কোনো গাফলা থাকে আপনারা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দিবেন’।



মন্তব্য করুন