শ্রীমঙ্গলে নারী শিক্ষা বিস্তারে দক্ষিনা রঞ্জন পালের পরিবারের অনন্য ভুমিকা চির অম্লান হয়ে থাকবে

July 13, 2017,

বিকুল চক্রবতী॥ বর্তমান অর্থনৈতিক সাশ্রয়ের যুগে সবাই চায় নিজের সম্পদ বাড়াতে। এ অবস্থায় সমাজের জন্য কিছু করার লোকের সংখ্যা দিন দিন কমেই চলেছে । কিন্তু এই পিছন ফেরার যুগেও সমাজের জন্য কাজ করে চলেছেন কিছু কিছু দেশপ্রাণ মানুষ। তেমনি একটি পরিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরশুর এলকার ভজন পালের পরিবার। বিশেষ করে শ্রীমঙ্গলের নারী শিক্ষায় ভজন পালের পরিবার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি তার পিতা দ্বারিকা পালের নামে প্রতিষ্টা করেছেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজ। তার পরিবারের পক্ষ থেকে তার ঠাকুরদা কুল চন্দ্রের নামে প্রতিষ্টিত হয়েছে শ্রীমঙ্গল কুল চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়। এভাবে তার পরিবার ও তার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন ভাবে সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে তার সাথে একান্ত আলাপচারিতায় জানা গেলো তার পরোপকারী হৃদয়ের কিছু অভিব্যক্তি। চার ভাইয়ের যৌথ পরিবার ভজন পালের। ভজন পালের পুরো নাম দক্ষিণা রঞ্জন পাল। ডাক নাম ভজন। তিনি যখন ৩য় শ্রেণীতে পড়েন তখন তার পিতা দ্বারিকা পাল পরলোক গমন করেন। বড় বোন ও ছোট ৩ ভাই শিবেন্দু পাল, সুবিনয় পাল ও তরুন কুমার পাল কাকা জেটার আদরে মানুষ হন। ইন্টারমিডিয়েট পাস করার পর তিনি লেগে পড়েন পারিবারিক কাপড়ের ব্যবসায়। এক সময় কাকা জেটার সাথে পৃথক হন। শুরু হয় সংগ্রামী জীবন। পরিবারের হাল ধরতে গিয়ে তার আর লেখা পড়া হয়নি। একই সাথে তার ২য় ভাই শিবেন্দু পালও ব্যবসায় যোগ দেন। ব্যবসার পাশাপাশি তিনি যোগদেন শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক প্রতিষ্টানের সাথে। দ্বায়িত্ব পালন করেন সাংগঠনিক পদে। আর সাধ্যমতো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন সে সকল প্রতিষ্টানে। বলা চলে শ্রীমঙ্গলে কোন সার্বজনীন ধর্মীয় বা সামাজিক প্রতিষ্টান স্থাপিত হলে সেখানে তার আর্থিক অনুদান থাকবেই।
১৯৯৪ সাল। শ্রীমঙ্গলে মহিলা কলেজ নামে একটি কলেজ স্থাপিত হয়। কিন্তু সে কলেজের কোন জায়গা বা ঘর ছিলো না। গুহ রোড থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে যাবার রাস্তার পার্শ্বে রড্রিক্স হাইজের ভাড়া বাসায়  অস্থায়ী ভাবে এটি পরিচালনা হতো। ফলে এই কলেজে ছাত্র ভর্তির সংখ্যা ছিলো একে বারে কম। যারা উৎসাহ নিয়ে বিনা বেতনে শিক্ষকতা করতেন তাদের মধ্যে  অনেকে নিরুৎসাহিত হয়ে এবং অনেকের চাকুরী জনিত কারনে সরে যান। কলেজটি বন্ধের পথে পা বাড়ায়। বিষয়টি ভজন পালের হৃদয়ে বেশ নাড়া দেয়। তিনি তাদের প্রস্তাব দেন তার বাবার নামে তিনি একটি কলেজ প্রতিষ্টা করতে চান তারা এগিয়ে আসবেন কিনা। তার প্রস্তাব পেয়ে যেন হাতে আসমান পেলেন তারা। ভজন পাল পরিবারের সাথে আলাপ করে শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র সিলেট মহাসড়কের পাশে ভটের মিল এলাকায় ককেক কোটি টাকা মুল্যের ৫ কিয়ার ( ১৫০ শতাংশ) জমি দান করেন।

নিজের টাকায় কলেজের নামে জমি রেজিষ্টারী করে দেন। স্থাপনার জন্য সে সময় নগদ আরো এক লক্ষ টাকা দান করেন। প্রতিষ্টা হয় দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি প্রতিষ্টার পর থেকেই সুনামের সাথে শিক্ষা দান করে আসছে। প্রতিষ্ঠাকালীন ০৪ জন ছাত্রী থেকে বর্তমানে ছাত্রী সংখ্যা ১২০০ জন। আর উন্নয়নের ধারাবাহিকতায় এবং সরকারী সকল শর্ত পুরণ হওয়ায় এটি এমপিও ভুক্তি লাভ করে। এ সময় তিনি কলেজটিকে একটি মানসম্মত কলেজে রুপ দেয়ার জন্য কলেজের বর্তমান অধ্যক্ষ শিক্ষানুরাগী সৈয়দ মনসুরুল হক ও প্রাক্তন অধ্যক্ষ সামছ উদ্দিনসহ কলেজের অনান্য শিক্ষক এবং কলেজ গবনিংবডির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে ধন্যবাদ জানান।
একই সাথে তার দাদার নামে প্রতিষ্টিত উত্তর শুর কুল চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন করে দেয়া সীমানা প্রাচীর নির্মান করাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে তিনি অবদান রাখেন। সম্প্রতি বিদ্যালয়ের ভবন নির্মানের স্বার্থে তিনি আরও ৪ শতাংশ জমি দান করেছেন। আলাপ কালে জানাযায়, তিনি শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন, শ্রীমঙ্গল সার্বজনীন দূর্গাবাড়ি নাট মন্দির, শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি মন্দির, রুপসপুর দূর্গা বাড়ি, জগন্নাথ জিউর আখড়া, বারোয়ারী কালীবাড়ি, রঘুনাথপুর কালী বাড়িসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে আর্থিক সহায়তা করেন। এ ছাড়াও তিনি শ্রীমঙ্গল নির্মাই শিব বাড়ীর এক কিয়ার ( ৩০ শতক) জমি ক্রয় বাবত নগদ অর্থ দেন। এ ছাড়াও ধর্মবর্ণ নির্বিশেষে গরিব মানুষের বিয়ে দেয়াসহ সবসময় সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাড়ান। তিনি গ্রামের সার্বজনীন শ্মশানের জন্য ৪ শতক ভুমি দান করেছেন। একই সাথে তার গ্রামে দুইটি দারিদ্র পরিবারকে তৈরী করে দিয়েছে পাকা বাড়ী। এভাবেই সর্বদা মানুষের জন্য তার ও তার ভাইদের হৃদর প্রসস্ত। তিনি হয়তো একদিন থাকবেন না কিন্তু তার ও তার পরিবারের এই পরোপকারী কর্মে তারা হাজার বছর পৃথিবীতে মানুষের মুখে মুখে বিরাজ করবেন। আর তাদের এ কর্ম নতুন প্রজন্মকে আত্মত্যাগী ও দানশীল হওয়ার শিক্ষা দিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com