শ্রীমঙ্গলে পৌর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনে সভা
July 15, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পৌর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের ৪ সদস্য কমিটি গঠনের পর এই প্রথম কোনো সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে ছাত্রলীগের কর্মীরা আনন্দ মিছিল বের করে।
গতকাল শুক্রবার বিকেলে শহরের হবিগঞ্জ সড়কের পরেশ ম্যানশনে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আবেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি মঞ্জুর হোসেন সজীব।
সভায় বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি খসরুল আহমেদ কয়েস,যুগ্ম সাধারণ সম্পাদক মহারাজ আশীষ, পৌর ছাত্রলীগ নেতা তাছলিম আহমেদ,কামাল আহমেদ,রনি তালুকদার,শিমুল আহমেদ,ফাহিম খান,আজিজুর রহমান নাঈম। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পৌর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করার।



মন্তব্য করুন