মুক্তিযোদ্ধাদের অসম্মান কখনও কাম্য নয়: এমপি সায়রা

December 30, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে উনাদের প্রাপ্য সম্মান সবাইকে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করেন সমাজে তারা সর্বক্ষেত্রে ঘৃণ্য। কোথাও মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবারের সদস্যদের সাথে অন্যায়কারী কাউকে প্রশ্রয় দেয়া যাবে না। মৌলভীবাজারেও এক মুক্তিযুদ্ধাকে কুপিয়ে যখম করা হয়েছে। যা কখনও কাম্য নয়। আমার স্বামী প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। জাতির এই সূর্য সন্তানদের ঋন কোন ভাবেই কেউ পরিশোধ করতে পারবেন না।

শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে মৌলভীবাজারের কামালপুর ইউপির আব্দালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফিউচার ব্রাইট সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসোসিয়েশনের সভাপতি সুদর্শন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার,কামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফয়সল আহমদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি আপ্পান আলী, আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমদাদুল হক মছনু, আব্দালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মোজাম্মিল আলী।

এছাড়া ফিউচার ব্রাইট সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সহ এলাকার গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০জন মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা, ২৫জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ৩০জন গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ৩০জন শীতার্থকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com