সকারবাজার থেকে ভৈরব যাওয়ার পথে ট্রাক ভর্তি ধান উধাও

January 18, 2018,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার থেকে ট্রাকে করে ২২০ বস্তা ধান নিয়ে ভৈরব যাওয়ার পথে গাড়িসহ ট্রাক ড্রাইভার মোঃ হযরত আলী উধাও হয়েছে। এঘটনায় নিউ ন্যাশনাল ট্রান্সপোর্ট এজেন্সির মালিক সজল ঘোষ বাদী হয়ে বুধবার ১৮ জানুয়ারি মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং ৮৮৪)।

ডায়েরী সূত্রে জানা যায়, সদর উপজেলার সরকার বাজারের ধান ব্যবসায়ী হাজী মছব্বির আলী ২২০ বস্তা ধান ভৈরব পাঠাতে চাইলে একটি গাড়ির জন্য শ্রীমঙ্গলস্থ নিউ ন্যাশনাল ট্রান্সপোর্ট এজেন্সির সাথে যোগাযোগ করেন। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ১০ হাজার ৫’শ টাকা ভাড়া নির্ধারণ করে একটি ট্রাক দেন (গারি নং ঢাকা মেট্ট্রো-ট-১৬-৪৮৬৫)। ১৬ জানুয়ারী দুপুরে ভৈরবের উদ্দেশ্যে গাড়িটি যাত্রা শুরু করলে পরের দিন সকাল ১০টা পর্যন্ত ভৈরব না পৌঁছালে ড্রাইবারের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বিষয়টি মালিককে জানালে তিনি বলেন, গাড়ির চাকা পাংচার হয়েছে। বগুড়া থেকে চাকা পাঠাইছি। ঠিক করে ভৈরব নিয়ে আসবে। কিন্তু এ সংবাদ লেখা পর্যন্ত গাড়ির সন্ধ্যান পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মদ জিডির বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com