জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

January 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আসিক মোশারফের সভপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ মোঃ

আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলু মিয়া, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, গোলাম কিবরিয়া শফি, বদরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, মিজানুর রহমান নিজাম,মোবারক হোসেন, মারুফ আহমেদ, সৈয়দ ফয়ছল আহমদ, আজিজুল হক সেলিম, আলম পারভেজ,ইসহাক আহমদ মামনূন, আকিকুর রহমান সোহান প্রমুখ।

অপরদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বেগম খালেদা রাব্বানী, মোশাররফ হোসেন বাদশা, মোঃ শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, শেখ শামীম জাফর ও আনিসুজ্জামান বায়েছ প্রমুখ। এছাড়া দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com