অধিকার বঞ্চিত শীতার্তদের পাশে শসাফো

January 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ অধিকার বঞ্চিত শীতার্তদের মাঝে মাসব্যাপি শীতবস্ত্র বিতরনের ব্যতিক্রমি কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো)।
কর্মসূচীর প্রথম দিন ২০ জানুয়ারী শনিবার সন্ধা ৭টা থেকে মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে শসাফো সভাপতি কবি আবদুল হাই ইদ্রিছী’র নেতৃত্বে অধিকার বঞ্চিত শীতার্তদেরকে খোঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর মৌলভীবাজার জেলা সেক্রেটারী, সিনিয়র সাংবাদিক শ.ই.সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মশাহিদ আহমদ, সেক্রেটারী মতিউর রহমান, দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা সেক্রেটারী জিতু তালুকদার, ফটোসাংবাদিক উজ্জল ধর, শসাফো’র সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জসিম, নির্বাহী সদস্য সৈয়দা ফোয়ারা জান্নাত মিমি, ফারহানা শারমীন চৌধুরী ও সৈয়দা তাসনিয়া জান্নাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com